July 29, 2026, 9:52 pm
শিরোনাম:
শ্রীনগরে ৫ লক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা: সুষ্ঠু তদন্তের দাবিতে গণমাধ্যমের দ্বারস্থ ভুক্তভোগীরা মুন্সিগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিমতলায় এমপি শেখ মোঃ আব্দুল্লাহর কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত: জনগণের পাশে থাকার অঙ্গীকার বালাশুরে উন্নয়নের প্রতিশ্রুতি এমপি শেখ মোঃ আব্দুল্লাহর: খাল খনন ও মাদক নির্মূলে কঠোর নির্দেশ মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু উত্তোলন: বাম্পার ফলনের আশা, তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক সিরাজদিখানের ৩১ প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ ব্যাংক যখন ‘শুন্য’ ফুটপাত তখন ‘পূর্ণ’: নতুন টাকার রহস্য কোথায়? জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬: সিরাজদিখানে র‍্যালী ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য ও প্রবীণ নেতা মহিউদ্দিন আহমেদ আর নেই মুন্সীগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

৩ পেট্রোল পাম্পকে জড়িমানা

Reporter Name

রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো

১|মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, শ্রীমন্তপুর, প্রোপাইটর আবুল কাশেম : জরিমানা ৫ হাজার টাকা

২|মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, রামনগর, প্রোপাইটর আতাউর রহমান : জরিমানা ১০ হাজার টাকা

৩|মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা, প্রোপাইটর রবিউল ইসলাম : জরিমানা ১০ হাজার টাকা

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী প্রতারণা করতে না পারে।